Skip to content

সাধারণ প্রশ্নোত্তর

ইকরা স্যুট সম্পর্কে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর।

প্রশ্নোত্তর

সাধারণ প্রশ্ন

ফ্রি তে কী কী ব্যবহার করা যায়?

নিবন্ধনের পর থেকেই আপনার স্কুলের ওয়েবসাইট তৈরি ও সাজানো, স্কুল প্রোফাইল, লোগো, থিম ও যোগাযোগের তথ্য সম্পূর্ণ ফ্রি। শিক্ষার্থী, শিক্ষক, উপস্থিতি, পরীক্ষা, ফলাফল ও ফি ব্যবস্থাপনার জন্য একটি প্ল্যান কিনতে হয়।

আমার স্কুলের তথ্য কি নিরাপদ?

হ্যাঁ। প্রতিটি স্কুলের জন্য সম্পূর্ণ আলাদা ডাটাবেস ও ফাইল স্টোরেজ থাকে। এক স্কুলের তথ্য অন্য কোনো স্কুল দেখতে পারে না। নিয়মিত ব্যাকআপ নেওয়া হয়।

শিক্ষার্থী সীমা শেষ হলে কী হবে?

বিদ্যমান সব তথ্য আগের মতোই থাকবে। শুধু নতুন শিক্ষার্থী যোগ করতে পরবর্তী প্ল্যানে আপগ্রেড করতে হবে। আপগ্রেড সাথে সাথে কার্যকর হয়।

কীভাবে পেমেন্ট করব?

বিকাশ, এসএসএলকমার্জ (কার্ড, মোবাইল ব্যাংকিং), ইপিএস অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

নিজের ডোমেইন ব্যবহার করা যাবে?

হ্যাঁ। স্কুল এলিট ও এন্টারপ্রাইজ প্ল্যানে নিজের ডোমেইন (যেমন www.yourschool.edu.bd) যুক্ত করা যায়, সাথে ফ্রি এসএসএল সার্টিফিকেট।

মেয়াদ শেষ হলে কি তথ্য মুছে যাবে?

না। মেয়াদ শেষ হলে তথ্য শুধু দেখা যাবে, পরিবর্তন করা যাবে না। নবায়ন করলেই আবার সব চালু হবে। আমরা কখনো নোটিশ ছাড়া স্কুলের তথ্য মুছি না।

আজই আপনার স্কুলকে ডিজিটাল করুন

কয়েক মিনিটে নিবন্ধন করুন, ওয়েবসাইট সাজান, আর প্রস্তুত হলে প্ল্যান বেছে নিন।

হোয়াটসঅ্যাপে কথা বলুন